**বাঞ্ছারামপুর বাজারে গভীর রাতে ময়লা পানির নিষ্কাশনে পরিবেশ বিপর্যয়**
প্রতিবেদন: আবদুর রহমান
বাঞ্ছারামপুর বাজারে প্রতিনিয়ত দেখা যাচ্ছে এক ভয়াবহ পরিবেশ দূষণের চিত্র। স্থানীয়দের অভিযোগ, বাজারের মধ্যে অবস্থিত তিনটি প্রতিষ্ঠান—লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, লালমোহন মিষ্টান্ন ভান্ডার এবং মুসলিম সুইট মিট—প্রতিদিন গভীর রাতে তাদের দোকানের ময়লা পানি রাস্তায় ফেলে দিচ্ছে।
এতে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে এবং আশপাশের এলাকাজুড়ে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও ভোরে বাজারে আসা সাধারণ মানুষ।
এই অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও এখনো কোনো প্রশাসনিক ব্যবস্থা চোখে পড়েনি বলে অভিযোগ অনেকের।
স্থানীয়দের পক্ষ থেকে **উপজেলা প্রশাসন বাঞ্ছারামপুর**, **বাঞ্ছারামপুর মডেল থানা**, এবং জনপ্রিয় স্থানীয় সংবাদ মাধ্যম **বাঞ্ছারামপুর প্রতিদিন (Official)** ও **বাঞ্ছারামপুর টিভি**-র দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তারা এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

0 Comments