বাঞ্ছারামপুরে অবৈধ বালু উত্তোলন: গুলিবিদ্ধ ১, মোবাইল কোর্টে ৬ লাখ টাকা জরিমানা, ৩ ড্রেজার জব্দ

 

বাঞ্ছারামপুরে অবৈধ বালু উত্তোলন: গুলিবিদ্ধ ১, মোবাইল কোর্টে ৬ লাখ টাকা জরিমানা, ৩ ড্রেজার জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পরবর্তীতে আজ (০৭ সেপ্টেম্বর ২০২৫) সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দি এলাকায় অভিযান চালিয়ে অনুমোদিত সীমানার বাইরে বালু উত্তোলনের অপরাধে তিনটি ড্রেজার আটক করে জব্দ করা হয়।


এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অফিসার নেতৃত্ব দেন। এছাড়া বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।



Post a Comment

0 Comments