ইসলামী ছাত্রীসংস্থা বাঞ্ছারামপুর উপজেলার সভানেত্রী রাহিমা আক্তারের পরীক্ষায় কৃতিত্ব!

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ডিগ্রি পরীক্ষায় সিজিপিএ ৩.৩২ অর্জন করেছেন ইসলামী ছাত্রীসংস্থা বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভানেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি রাহিমা আক্তার।


বাঞ্ছারামপুর সরকারি কলেজ থেকে ডিগ্রি পরীক্ষায় অংশ নেন রাহিমা আক্তার। আজ প্রকাশিত ফলাফলে তিনি সিজিপিএ ৩.৩২ অর্জন করেছেন বলে জানা গেছে।

রাহিমা আক্তারের এ ফলাফলে তাঁর সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সহকর্মীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। তাঁরা তাঁর সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে আরও সাফল্য কামনা করেছেন।

নিজের ফলাফলে সন্তোষ প্রকাশ করে রাহিমা আক্তার ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তাঁর জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Post a Comment

0 Comments