চার দফা দাবি দিয়ে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

কোটার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য স্বাধীন কমিশন গঠন করতে হবে নাহিদ। 

★ বিশ্ববিদ্যালয় রিপোর্টার।



কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জরুরি চার দফা দাবি জানিয়ে তা বাস্তবায়নের জন্য সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। গতকাল বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা এই দাবিগুলো উত্থাপন করেন। শিক্ষার্থীদের পক্ষে চার দফা দাবি তুলে ধরেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। দাবি মেনে নিলে সংলাপের রাস্তা তৈরি হবে বলে মন্তব্য করেন সারজিস।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো—ইন্টারনেট চালু করতে হবে; কারফিউ প্রত্যাহার করতে হবে; শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে ও সারা দেশের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Happy Life (সুখী জীবন) 


Post a Comment

1 Comments

Dj said…
ছাত্রদের সাথে এরকম আচরণ ঠিক হচ্ছে না