চ্যাটজিপিটির তথ্য সংগ্রহ বন্ধ করবেন যেভাবে

 

চ্যাটজিপিটি|রয়টার্স

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও সঠিকভাবে দিতে সক্ষম। এটি ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বার্তা, নিবন্ধ বা কবিতা লিখে দিতে পারে, ফলে অনেকেই নিয়মিত এই চ্যাটবটটি ব্যবহার করেন। তবে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের বিভিন্ন প্রম্পট ও তথ্য গোপনে সংগ্রহ করে প্রশিক্ষণের জন্য ব্যবহার করে, যা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে। তবে, ব্যবহারকারীরা চাইলে চ্যাটজিপিটির তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে চ্যাটজিপিটির তথ্য সংগ্রহ বন্ধ করা যায়।

তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করতে হলে প্রথমে স্মার্টফোনে চ্যাটজিপিটি অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর উপরের বাঁ দিকে থাকা তিনটি রেখার মেনুতে ট্যাপ করুন। এরপর "অ্যাকাউন্ট" নামের পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করুন। পরবর্তী পৃষ্ঠায় "অ্যাকাউন্ট" অপশনের নিচে "ডেটা কন্ট্রোলস" বাটনে ট্যাপ করুন এবং ‘ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান’ ও ‘ইমপ্রুভ ভয়েস ফর এভরিওয়ান’ এর পাশে থাকা টগল দুটি বন্ধ করে দিন। এই দুটি টগল বন্ধ থাকলে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের চ্যাট হিস্ট্রি ও ভয়েস চ্যাট হিস্ট্রির কোনো তথ্য সংগ্রহ করতে পারবে না।

Post a Comment

0 Comments