ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে অনুষ্ঠিত হয় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে শাহ্ রাহাত আলী ছাত্র সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয় পরিছন্নতা কর্মসূচি।
শাহ্ রাহাত আলী ছাত্র সমাজের পরিষ্কার পরিছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন শাহ্ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শাহ্ রাহাত আলী মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। উক্ত কর্মসূচিতে সবাই শান্তিপূর্ণভাবে কাজ করেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ব্যবহার করা হয়েছে মাক্স,হ্যান্ড গ্লাভস।
কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের একটাই লক্ষ কোটা সংস্কার আন্দোলনে যারা যারা শহীদ হয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আর আমাদের দেশের সকল শিক্ষার্থীরা মিলে যেহেতু স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পেরেছে তাই তারা আর কখনো কোন অন্যায় অত্যাচার সহ্য করবে না।
আমাদের সকল শিক্ষার্থীদের একটাই দাবি বাংলাদেশে রাজনীতিতে যে দলই আসুক না কেন কোন দুর্নীতি, সুদ-ঘুষ, চুরি-বাটপারি, অন্যায়-অত্যাচার আমরা সহ্য করব না। আমরা আবার প্রতিবাদে ঝাঁপিয়ে পরবো। আর সকল রাজনীতিক দলকে বলতেছি একটা কথা মাথায় রাখবেন "১৬ বছর শাসন করা একটি সরকারকে যেহেতু ১৬ দিনে ক্ষমতা থেকে নামিয়ে ফেলছি, আপনাদেরকেও নামাতে ১৬ দিন লাগবেনা।শিক্ষার্থীরা আজ প্রতিবাদ করতে শিখে গেছি "

Post a Comment

0 Comments