চাঁদাবাজির অভিযোগে আটক করার পর সেই ব্যক্তিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সঙ্গে বেঁধে রাখেন শিক্ষার্থীরা।
পুরান ঢাকার সদরঘাট এলাকায় চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা ওই ব্যক্তিকে ক্যাম্পাসে এনে প্রধান ফটকের পাল্লার সঙ্গে বেঁধে রাখেন। এক যুবদল নেতা ওই ব্যক্তিকে ছাড়াতে এলে তাঁকেও আটক করা হয়। পরবর্তীতে, দুই ব্যক্তিকেই সেনাবাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
বুধবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। আটক ব্যক্তিকে প্রধান ফটকে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে
0 Comments