বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রুপসদী,বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র জনতা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রূপসদী গ্রামে অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। উক্ত কর্মসূচিতে যোগ দেন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা। আরো যোগ দেন বিভিন্ন পেশা সাধারন মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল যখন বাজারের দিকে যায় তখন রূপসদী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ হাকিম সাহেব তার নেতাকর্মীদের নিয়ে এর উপর হামলা করে। হাকিম চেয়ারম্যান এবং তার দলবল ছাত্রদের উপর নানান ধরনের অস্ত্র দিয়ে হামলা করে। কিন্তু শিক্ষার্থীরা ছিল নিরস্ত্র তাদের হাতে কিছুই ছিল না। হাকিম চেয়ারম্যান নিজে শিক্ষার্থীদের উপর লাঠি দিয়ে আঘাত করে। একটি ইউনিয়ন চেয়ারম্যানের কাছে এরকম সন্ত্রাসীদের মতন আচরণ কোন রকমে আশা করা যায় না। শিক্ষার্থীদের ওপর তার দলবল হামলা করার কিছুক্ষণের পরই তারা পালিয়ে যায়। শিক্ষার্থীরা অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে খুঁজে বের করতে পারি নাই। ওদেরকে খুঁজে না পেয়ে রূপসী দক্ষিণ বাজার আওয়ামী লীগ অফিসের শিক্ষার্থীরা ভাঙচুর করে।
কর্মকাণ্ডে শিক্ষার্থীদের কোন দোষই ছিল না যা কিছু হয়েছে সব চেয়ারম্যানের কারণেই হয়েছে। চেয়ারম্যানের দল-বলের হামলায় অনেক শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীরা আইনের কাছে একটাই দাবি চাই চেয়ারম্যানের যেন সঠিক বিচার হয়।🫵

Post a Comment

0 Comments