পছন্দের ইলিশ মাছ নিয়ে বাড়ি ফেরা হলো না ফয়সালের। লক্ষীপুর হাইওয়ে মালবাহী ট্রাক মাছের মতোই পিষে ছেঁচড়ে নিয়ে যায় ফয়সালকে।। টাইমলাইনে নিউজটা যতবার দেখছি গাঁ শিউরে ওঠছে আমার। আমাদের জীবন কতোটা অনিশ্চিত (?)
.
এই নিশ্চিত মৃ*ত্যু জেনেও আমরা অর্থ সম্পদ ও সৌন্দর্যের অহংকার দাম্ভিকতা করে বেড়াই। ফয়সাল হয়তোবা অনেক প্ল্যান করে রেখেছিলো সরষে ইলিশ / অথবা ইলিশের বাহারি তরকারি দিয়ে ভাত খাবে। আচ্ছা, ফয়সাল কি জানতো যে তার ইলিশ মাছ আর খাওয়া হবে না (?) আমার নিজেরও পছন্দের ইলিশ। তাই এই নির্মম বাস্তবতা আমাকে ভাবাচ্ছে ভীষণ।।
আমাদের আসলে প্রতিনিয়ত অনেক প্ল্যান থাকে, এখন রাত আট'টা ঘুমাবো, আবার প্রতিদিনের মতো এলার্মের শব্দে ভোর চারটায় জেগে উঠব।। কিন্তু কখন যে কার মালাকুল মউত চলে আসে আল্লাহ মালুম।। তাই প্রতি রাতেই ঘুমের পূর্বে মৃ*ত্যু*কে স্মরণ করা উচিৎ!!

0 Comments