১৯ জানুয়ারি ২০২৫ আজকের বাংলাদেশের রাজনীতির সর্বশেষ আপডেট

 আজকের (১৯ জানুয়ারি ২০২৫) বাংলাদেশের রাজনীতির সর্বশেষ খবর:


বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু: আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় গুলশান চেয়ারপারসন অফিসে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সংবাদকর্মী চাকরিচ্যুত হওয়ায় জাতীয় পার্টির উদ্বেগ: সাম্প্রতিক সময়ে ব্যাপক সংখ্যক সংবাদকর্মী চাকরিচ্যুত হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। 

ডাকসুর গঠনতন্ত্রে ১৮টি সংশোধনী প্রস্তাব ছাত্র ফেডারেশনের: ডাকসুর গঠনতন্ত্রের সভাপতি পদে ছাত্র নেতৃত্বসহ ডাকসুর গণতান্ত্রিক রূপান্তরে ১৮টি ধারায় সংশোধনীর প্রস্তাব উপস্থাপন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। 

আমলাদের প্রভাবে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত সাইফুল হক: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আমলাদের প্রভাবে একের পর এক জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

বর্ধিত ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাষ্ট্র ও সমাজে বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের কোনও মনোযোগ দেখা যাচ্ছে না। 

চাকরিতে বৈষম্য হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার দেশের জনগণের জন্য কাজ করছে না, চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে— তাহলে সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা হবে। 

৯১ সালে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিল জামায়াত: মতিউর রহমান আকন্দ**: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেছেন, ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী ১৮টি আসনে জয় লাভ করে বিএনপিকে সরকার গঠনে নিঃশর্ত সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। 

আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই: প্রেস সচিবঃপ্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী হবে। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। 

ছাত্রদলের সংগ্রাম বাদ দিয়ে ইতিহাস লেখা হলে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে: রাকিবঃছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদলের পনেরো বছরের ত্যাগ, শ্রম ও সংগ্রাম অস্বীকার করে কোনও ইতিহাস রচনা করা হলে তা ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। 


ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়ঃ


 ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন তারা। 

চাঁদাবাজি-দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমানঃজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি-দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। যুদ্ধ কতক্ষণ? যতক্ষণ না ইনসাফ কায়েম হয়। 

ভ্যাট বাড়ানো উচিত হয়নি আমির খসরু: ভ্যাট বাড়ানো অন্তবর্তীকালীন সরকারের উচিত হয়নি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই দেশের অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম শুরু করবে। 

যা সংস্কার করা দরকার, তা রাজনৈতিক সরকারই করবে আসাদুজ্জামান রিপন: সংস্কারের ম্যান্ডেট ছাত্র প্রতিনিধিদের নয়; দেশে যা সংস্কার করা দরকার, তা রাজনৈতিক সরকারই করবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। 

আমলাদের দুর্নীতি বন্ধ করতে পারছে না অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল: সচিবালয়ের আমলারা কৌশলে দুর্নীতি করে যাচ্ছেন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার সেসব দুর্নীতি বন্ধ করতে পারছে না। 

ভ্যাট না বাড়িয়ে বিকল্প উৎস খোঁজার পরামর্শ বিএনপির: ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় কার্যকর পদক্ষেপ না নিয়ে অন্তর্বর্তী সরকার ভ্যাট বাড়িয়ে খরচ মেটানোর চেষ্টা করছে বলে মনে করে বিএনপি। বর্তমান পরিস্থিতিতে খরচ কমানো এবং বিকল্প আয়ের উৎস খোঁজার প্রতি সরকারকে পরামর্শ দিয়েছে দলটি। 


Post a Comment

0 Comments